শিরোনাম
দীপ্ত নিউজ
অর্থনীতি

ফেনীতে লক্ষ্যমাত্রার চেয়ে ৫২৬ মেট্রিক টন বেশি মাছ উৎপাদন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে লক্ষ্যমাত্রার চেয়ে ৫২৬ মেট্রিক টন বেশি মাছ উৎপাদন

ফেনীতে লক্ষ্যমাত্রার তুলনায় অন্তত ৫২৬ মেট্রিক টন মাছ অতিরিক্ত উৎপাদন হয়েছে। ২০২২–২০২৩ অর্থবছরে জেলায় ৩৪ হাজার ৬২৮ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ৩৩ হাজার ৯শ ১ মেট্রিক টন।

সোমবার (২৪ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন এ তথ্য জানান।

জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৩ উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি আরও জানান, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ফেনী সদর উপজেলা পরিষদ এলাকায় সমাবেশ ও র‌্যালীর মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

এছাড়াও পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ, মৎস্য বিভাগে সরকারের সাফল্যের প্রচার, সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ শেষে আগামী রবিবার সকালে জেলা মৎস্য দপ্তরে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম সপ্তাহের কর্মসূচি শেষ হবে।

 

আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।