শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ট্রাক উল্টে চালকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রাক উল্টে চালকের মৃত্যু

নাটোরে সিমেন্ট বাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে চালক নিহত হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকালে নাটোর সদর উপজেলার নাটোর–ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় এদুর্ঘটনা ঘটে। মৃত ট্রাক চালক শফিকুল ইসলাম পাবনার সাঁথিয়া উপজেলার আফসার আলীর ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, শুক্রবার সকালে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক সদর উপজেলার হয়বতপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক শফিকুল ইসলামের মৃত্যু হয়। এসময় ট্রাকের ভিতর আটকে থাকা হেল্পার মৃদুলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

শায়লা/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।