শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে

যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বাগেরহাটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।

রবিবার (১৬ জুলাই) দুপুর ১ টা ৪৩ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

উৎপাদন বন্ধের বিষয়ে কথা বলার জন্য একাধিক দায়িত্বশীল কর্মকর্তাকে ফোন করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। এর আগে ৩০ জুন রাত ৮টা ৪৬ মিনিটে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে এরপর ত্রুটি সারিয়ে ১০ জুলাই সন্ধ্যা ৭টায় আবার উৎপাদন শুরু হয়েছে।

কেন্দ্রটির তথ্য অনুযায়ী, ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৩২০ মেগাওয়াট। বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট আছে, যার প্রতিটি ৬৬০ মেগাওয়াটের। দুটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটি গত বছরের ১৭ ডিসেম্বর বাণিজ্যিক উৎপাদনে আসে। এরপর থেকে বিভিন্ন সময়ে কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে বন্ধ ছিল প্রথম ইউনিটের উৎপাদন।

 

মামুন/এসএ/দীপ্ত নিউজ