শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রোটিয়া যুবাদের বিপক্ষে সিরিজ জিতল টাইগার যুবারা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

রাজশাহীতে সাউথ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।

টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারে দুই ওপেনারকে ফেরান রিজান হাসান। এরপর ডেভিড টিগারের ৬৩ রানে বড় সংগ্রহের স্বপ্ন দেখেন প্রোটিয়া যুবকরা। তবে তাদের স্বপ্ন ভেস্তে দেন যুব অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। দুর্দান্ত বোলিংয়ে ৮.৩ ওভারে ৩ উইকেট তিনি। সাথে রাফি উজ্জামান রাফির ২ উইকেটে ২১০ রানে অলআউট হয় প্রোটিয়া যুবকরা।

জবাবে ৪০ রানে ওপেনার রিজান হাসান আউট হলে, আদিল বিন সিদ্দিকের ৫৮ এবং ম্যাচ সেরা আরিফুল ইসলামের ৬৮ রানে ৩২ এ সিরিজ নিশ্চিত করেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।

 

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More