শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রতিপক্ষের হামলায় কিশোর নিহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
প্রতিপক্ষের হামলায় কিশোর নিহত

দিনাজপুর পার্বতীপুরে মোমিনুল ইসলাম মোমিন (১৯) নামে এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) রাত ১০টায় দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের মুসাহরপট্রি নামক স্থানে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে।

ঘটনায় জড়িত অভিযুক্ত ভ্যান চালক মমিনুর ইসলাম কুড়ি (২০) ও রাজু ইসলামক (২৬) রাতেই আটক করেছে পুলিশ।

নিহত যুবক পৌর এলাকার সরকারপাড়া গ্রামের গোয়ালপট্টি মহল্লার লুৎফর রহমানের ছেলে।

রবিবার (১৬ জুলাই) দুপুরে পার্বতীপুর থানার ওসি আবুল হাসনাত ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করেছেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় পার্বতীপুরের পুরাতন বাজার সড়কে মমিন দাঁড়িয়ে থাকা অবস্থায় ভ্যান চালক মমিনুর ভ্যান দ্বারা স্বজরে আঘাত করে তাকে। আঘাতপ্রাপ্ত মোমিন পড়ে গিয়ে আত্বচিৎকারে লোকজন জড়ো হয়ে ভ্যান চালককে আটক করে। এসময় দু’পক্ষের কথা কাটাকাটি এবং চলমান তর্ক ও বির্তকের এক পর্যায় উত্তেজিত হয়ে প্রতিপক্ষরা মমিনকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

অতিরিক্ত রক্তক্ষরন অবস্থায় তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। যাওয়ার পথে শনিবার দিবাগত রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, নিহতের বাবা লুৎফর রহমান বাদী হয়ে হত্যা মামলা করেলে রাতেই দুইজনকে আটক করেছে পুলিশ।

মাহমুদ/এসএ/দীপ্ত নিউজ