শিরোনাম
পুত্র সন্তানের মা হলেন সামান্থা আগামী ৫ ডিসেম্বর বগুড়া যাবেন প্রধানমন্ত্রী বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে: পাটওয়ারী বাংলাদেশ থেকে কত দূরে ঘূর্ণিঝড় ‘আকভান’, জানাল আবহাওয়া অধিদপ্তর শীতের আমেজ ছড়িয়ে পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান ৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রধান ফটকে আগুন সাপ্তাহিক ছুটির দিন (২০ নভেম্বর) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশাল–ঢাকা মহাসড়কের ছয় মাইল এলাকায় যাত্রীববাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন চারজন।

শনিবার (১৫ জুলাই) দুপুর দুইটার দিকে বরিশালের বাবুগঞ্চে উপজেলার ছয়মাইলস্থ ইউনিক পেট্রোল পাম্প সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশাল শহরের দিকে আসা গুনগুন ট্রাভেলস বাসের সাথে মানিককাঠির উদ্দেশ্যে যাওয়া ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলির হেলপার ও বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর এলাকার বাসিন্দা মোঃ নাদিমের মৃত্যু হয়।

আহত ৫ জনকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক কলসগ্রামের বাসিন্দা কালাম হোসেনের ছেলে ও ট্রলি চালক এমদাদুল হক (৩২) কে মৃত ঘোষনা করেন।

বাকী ৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক লোকমান হোসেন জানান, বাসের কোন যাত্রী আহত হয়নি কিন্তু বাসের চালক ও সহকারী পালিয়েছেন। তবে বাস ও ট্রলি আটক করা হয়েছে।

 

জুয়েল/এসএ/দীপ্ত নিউজ