শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বোমা বানাতে গিয়ে হাতের কবজি হারালো যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বোমা বানাতে গিয়ে হাতের কবজি হারালো যুবক

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে ইউটিউব দেখে বোমা বানাতে গিয়ে হাতের কবজি হারালো আদুল্লাহ আল নোমান (১৯) নামে এক যুবক।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নোমানের হাতের কবজি উড়ে যায় বলে পুলিশ প্রাথমিক ধারণা করছেন।

শুক্রবার সকালে (১৪ জুলাই) সোনাগাজী মডেল থানার এসআই কামাল উদ্দিন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

পুলিশ মামালার প্রধান আসামি আবদুল আজিজকে গ্রেফতার করেছে। সে বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের ছমাদ আলী ভূঞা বাড়ির রুহুল আমিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নোমান বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের নানার বাড়ি ছমাদ আলী ভূঞা বাড়িতে বেড়াতে যান। বন্ধু আজিজের ঘরে বসে ইউটিউব দেখে রাত আটটার দিকে বোমা তৈরী করছিলেন বলে ধারণা করা হচ্ছিল। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে নোমানের বাম হাতের কবজি উড়ে যায়।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ বলেন, পুলিশ ও বোমা স্পেশালিস্ট ঘটনাস্থালে গিয়ে মোবাইল সহ সংশ্লিষ্ট আলামত উদ্ধার করেছেন। পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

আল–মামুন/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।