শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে আমের কেজি ৮ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঠাকুরগাঁওয়ে আমের কেজি ৮ টাকা

ঠাকুরগাঁওয়ে পাইকারি বাজারে সুস্বাদু আমরুপালী ও র্সূযপুরী আম বিক্রি হচ্ছে ৮ টাকা কেজি দরে। এত বিপাকে পড়েছে স্থানীয় আম ব্যবসায়ীরা।

আমরে উৎপাদন বেশি হলওে কম ক্রেতা সমাগম কম হওয়ায় বাজাররে দরপতন বলে মনে করছে কৃষি বিভাগ।

পাইকারি বাজারে দাম কম হলওে খুচরা বাজারে এর সুফল মিলছেনা বলে অভিযোগ সাধারন ক্রেতাদের। খুচরা বাজারে নিয়মিত ৩০ থকেে ৩৫ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে র্সূযপুরী, আমরুপালী সহ স্থানীয় বিভিন্ন জাতরে আম।

গতবছর যেখানে জনপ্রিয় র্সূযপুরী আম প্রতি মণ বিক্রি হয়েছে ১৬০০ থেকে ১৭০০ টাকা র্পযন্ত কিন্তু এ বছর ৩০০ থকেে ৪০০ টাকা মণ দরে আম নেওয়ার মতো ক্রেতাও পাচ্ছেনা আম ব্যবসায়ীরা। ফলে বিপুল লোকসানের সম্মুখীন হতে হচ্ছে তাদের।

ঠাকুরগাঁও জেলায় এই মৌসুমে প্রায় ৪ হাজার ৭শ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। জেলার আমের বৃহত্তম পাইকারি বাজার রোড যুবসংসদ মাঠ। প্রতিবছর এই বাজার থেকেই আমের যোগান যায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়।

আম ব্যবসায়ীরা বলছনে, বাজারে র্পযাপ্ত আম আমদানি হলেও ক্রেতার সমাগম নেই। এক দুইদিন আম অবিক্রিত থাকলেই পেকে যাচ্ছে। পাকা আম ক্রেতারা নিতে চান না, তাই ৭ থেকে ৮ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম জানান, ঠাকুরগাঁওয়ে এবছর বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসায় আমের ব্যাপক উৎপাদন হয়েছে, তাই এবার আমের বাজার দরটা কম।

মঈনুদ্দীন/এসএ/দীপ্ত নিউজ