শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাকে মারধর করায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মাকে মারধর করায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে মাকে মারধর করায় ক্ষুব্ধ হয়ে ছেলে মো. বাবু মণ্ডলের (১৮) ছুরিকাঘাতে বাবা তোফাজ্জল হোসেন মন্ডল (৪৫) মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে বাবু মণ্ডল পলাতক রয়েছে ।

রবিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ব্যক্তি হলেন মো. তোফাজ্জেল হোসেন মণ্ডল (৪৫)। তিনি পেশায় ডেকোরেটরের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘শুক্রবার (৭ জুলাই) রাতে তোফাজ্জল হোসেন মণ্ডলের সঙ্গে তার প্রথম স্ত্রী রেজেদা খাতুনের সাংসারিক বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। একপর্যায়ে তোফাজ্জল তার স্ত্রীকে মারধর শুরু করেন। এ সময় বাড়িতে থাকা তোফাজ্জলের মেজো ছেলে মোঃ বাবু মাকে মারধর করার বিষয়টি দেখে সহ্য করতে না পেরে। ঘর থেকে ধারালো ছুরি নিয়ে এসে বাবার পেটে ঢুকিয়ে দেয়। এতে তোফাজ্জল গুরুতর আহত হন। পরে তার স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। অবস্থার উন্নতি না হলে‌ তাকে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুদিন চিকিৎসাধীন রবিবার সকালে তিনি মারা যান।‘

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, ‘ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।‘

 

সিরাজুল ইসলাম/পূর্ণিমা/দীপ্ত নিউজ