শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেনের বাড়িতে ডাকাতি ঘটনার মূল পরিকল্পনাকারী আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আবু জোহানুর ওরফে লিপুকে (৫৫) গ্রেফতার করেছে সিআইডি।

এসময় ডাকাতির নগদ ৪৫ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়। গোপালগঞ্জ জেলা শহরের পাবলিক হল মোড় থেকে ওই ডাকাতকে গ্রেফতার করা হয়।

সিআইডির পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা সবুজুল ইসলাম জানান, ২০২২ সালের ২৯ অক্টোবর গভীর রাতে ডাকাতরা নেতার বাড়ির বারান্দার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ সাড়ে ২৭ লাখ টাকা ও সাড়ে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে পলিয়ে যাবার সময় চিৎকার করলে স্থানীয়রা ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে।

গ্রেফতারকৃত আসামীদের মধ্যে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডাকাতির মূল পরিকল্পনাকারী মো: আবু জোহানুর ওরফে লিপু বলে স্বীকার করে।

এ ঘটনায় ইলিয়াস হোসেন বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন।

 

এসএ/দীপ্ত নিউজ