শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১

নোয়াখালী হাতিয়ায় এমভি ফাতেমা ১ নামে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ২০ জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে আব্দুর রহমান (৫০) নামে এক জন।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে নিঝুমদ্বীপের দক্ষিনে বঙ্গোপসাগরে এই দূর্ঘটনা ঘটে।

নিখোঁজ আব্দুর রহমান বুড়িরচর ইউনিয়নের বড়দেইল গ্রামের আব্দুল হালিমের ছেলে। সে ট্রলারের বাবুর্চি হিসাবে কর্মরত ছিল।

ডুবে যাওয়া ট্রলারের মালিক মোজাম্মেল জানান, তিনদিন আগে ২১ মাঝি নিয়ে সাগরে মাছ শিকারে যান তারা। সাগর উত্তাল হয়ে পড়ায় তীরে আসার পথে সকালে প্রচন্ড ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যায়। এতে ২০ মাঝি সাঁতরিয়ে পাশে থাকা একটি ট্রলারে উঠে আসলেও কেবিনের মধ্যে থাকা ট্রলারের বাবুর্চি রহমান বের হতে পারে নি।

এমভি মা আয়েশা ট্রলারের মাঝি আলা উদ্দিন জানান, সাগরে ভাসতে থাকা মাঝিদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে তারা। বৈরি আবহাওয়ার কারনে নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বুড়িরচর চেয়ারম্যান ফখরুল ইসলাম জানান, নিখোঁজ আব্দুর রহমানকে উদ্ধারের বিষয়ে কোষ্টগার্ড ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। জীবিত উদ্বার হওয়া জেলেদের বুড়িরচর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাসিম/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।