শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কংস নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কংস নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

নেত্রকোণার কংস নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা ২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন ৩ জন।

বুধবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার পূর্বধলা উপজেলা ও দুর্গাপুর উপজেলার মধ্যবর্তী জামধলা বাজারের কৈলাটি ফেরীঘাট এলাকায় কংস নদীতে এ ঘটনা ঘটে।

দুর্গাপুর পুলিশের ওসি বলেন, নৌকার বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনও ২ জন যাত্রী নিখোঁজ রয়েছে।

তবে নদীর সাঁতরে নদীর তীরে উঠে আসা যাত্রীদের দাবী, এখনো তাদের ৩ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

দুর্গাপুর উপজেলা ইউএনও রাজীব–উল–আহসান জানান, পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের জামধলা বাজারের সাপ্তাহিক হাটের দিন উপলক্ষ্যে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মুচারবাড়ী ফেরীঘাট থেকে প্রায় ২০/২৫ জন লোক নিয়ে জামধলা বাজারের দিকে নৌকাটি রওনা হয়ে কংস নদীর মাঝখানে পৌছামাত্রই কাৎ হয়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় নৌকার ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে নেত্রকোণা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে নিখোঁজদের উদ্ধার চেষ্টা চালাচ্ছে।

জিয়াউর/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।