দীপ্ত নিউজ
অন্যান্য খেলা

জুটি বাঁধলেন দেশসেরা তীরন্দাজ রোমান ও দিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জুটি বাঁধলেন দেশসেরা তীরন্দাজ রোমান ও দিয়া
দেশসেরা তীরন্দাজ রোমান ও দিয়া

তীর–ধনুক হাতে জুটিবদ্ধ হয়ে আরচ্যারিতে সাফল্যের লক্ষ্যভেদের পর এবার জীবন জয়ের লক্ষ্যভেদে গাঁটছড়া বাঁধলেন দেশ সেরা তীরন্দাজ খুলনার ছেলে রোমান সানা ও নীলফামারীর মেয়ে দিয়া সিদ্দিকী।

বুধবার(৫জুলাই) দুপুরে নীলফামারী শহরের আশা কমিউনিটি সেন্টারে উভয় পরিবারের সদস্য ও আরচ্যারি ফেডারেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে জমকালো আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

২০২১ সালের টোকিও অলিম্পিক ও একই সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ আরচ্যারি চাম্পিয়নশিপে বাংলাদেশের সাফল্য আসে রোমান সানা ও দিয়া সিদ্দিকীর হাতের তীর–ধনুকে। মাঠের পর সংসার জীবনেও তাদের ভালোবাসা অটুট থাকুক এমনটাই প্রত্যাশা করেন ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ আরচ্যারি ফেডারশের সাধারণ সম্পাদক কাজী রাজিব আহমেদ চপ্পল বলেন, এই জুটি বিয়ের পরও আর্চারিতে আরো বেশি বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

কোচ মাট্রিন মাট্রিন ফেডথরিথ জানান, তাদের বিয়েতে তিনি খুব খুশি। তাদের দাম্পত্য জীবন সুখের হোক এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দিয়া সিদ্দিকী জানান, প্রথমে পরিচয় তারপর বন্ধুত্ব। এরপর দু’পরিবারের সম্মতিতে আজকের এই বিয়ে। আগে আন্তর্জাতিক পর্যায়ে জুটিবদ্ধ হয়ে খেলে যেমন দেশের সুনাম অর্জন করেছেন। বিয়ের পরেও তারা সেই ধারা অব্যাহত রাখবেন।

রোমান সানা বলেন, বিয়ের পরেও আগামীতে নিজের সর্বোচ্চটা দিয়ে আমরা আরচ্যারিকে এগিয়ে নিয়ে যাব। দিয়াকে আগে যেমন সার্পোট দিয়েছি এখন আরো বেশি সার্পোট দিতে পারব।

রোমান আনসারে ল্যান্স নায়েক পদে আছেন। দিয়া বিকেএসপির পাট চুকিয়ে এ বছরই যোগ দিয়েছেন আনসারে।

 

ইয়াছিন/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।