শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশু মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশু মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে বৈদ্যুতিক পানির পাম্পে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু এবং এক শিশু আহত হয়েছে।

বুধবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামের মেয়ে মাহি আক্তার (৯) ও বদ্দু মিয়ার মেয়ে বিন্দু আক্তার (৯) এবং আহত শিশু ফজলুল হকের মেয়ে মারিয়া আক্তার (৮)।

তাদের বাড়ি সোনাপুর গ্রামে। তারা স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুপুরে পানির পাম্পে (বিদ্যুৎচালিত মটর) গোসল করতে গিয়ে মাহি বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে ছাড়াতে গিয়ে আরও দুই শিশু বিদ্যুৎতায়িত হয়।

শিশুদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

অপর আহত এক শিশুকে চিকিৎসা দেয়া হয়। সে বর্তমানে সুস্থ রয়েছে।

রৌমারী থানার ইনচার্জ রূপ কুমার জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইউনুস/এসএ/দীপ্ত নিউজ