দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহীতে ডেঙ্গুতে চিকিৎসাধীন ১১

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে ডেঙ্গুতে চিকিৎসাধীন ১১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৫ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ তথ্য নিশ্চিত করেন।

রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহাম্মদ জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০ জন আক্রান্ত হয়ে ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ভর্তি যে সকল রোগী রয়েছেন তারা রাজশাহী জেলার বাইরে থেকে এসে চিকিৎসাধীন রয়েছেন।

তবে রাজশাহীতে স্থানীয় ভাবে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোন রোগী ভর্তি হয়নি।

আদনান/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।