শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ইউএনও’র গাড়ি চালককে ধাওয়া করলো যুবলীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইউএনও’র গাড়ি চালককে ধাওয়া করলো যুবলীগ নেতা
নাটোরের নলডাঙ্গা ইউএনও’র গাড়ি চালক রুবেল

দেশীয় অস্ত্র রামদা ও চাইনিজ কুড়াল হাতে নাটোরের নলডাঙ্গা ইউএনও’র গাড়ি চালক রুবেলকে ধাওয়া করেছে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব ও তার সমর্থক।

মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১ টার দিকে নলডাঙ্গা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিতরে এই ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজে দেখা যায় আহসান হাবিব এবং তার এক সঙ্গী দুজনে মিলে উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক রুবেলকে অস্ত্র হাতে তাড়া করছে।

রুবেল জানান, কিছুদিন আগে হাবীব তার ভাই খোকনের থেকে মাইক্রোবাস ভাড়া নেয়। কয়েকদিন ব্যবহার করলেও ভাড়ার টাকা পরিশোধ করেননি তিনি। এ ব্যাপারে জানতে চাইলে হাবীব হঠাৎ ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তাড়া করে। প্রাণভয়ে তিনি দৌড়ে গিয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার জানান, তিনি গাড়ি চালক রুবেলের কাছে বিষয়টি সম্পর্কে জেনেছেন। উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নলডাঙ্গা থানার কর্মকর্তা আবুল কালাম জানান, তিনি বিষয়টি শুনেছেন। অভিযোগ পেলে দ্রুততম সময়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সাহেদুল আলম/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।