শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাণিজ্য

বাজার কন্ট্রোলের জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাজার কন্ট্রোলের জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: বাণিজ্যমন্ত্রী

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিকে নামানোর পাশাপাশি বাজার কন্ট্রোলের জন্যও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। সোমবার (৩ জুলাই) দুপুরে কামাল কাছনার নিজ বাসায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বানিজ্যমন্ত্রী বলেন, ‘সুযোগ সন্ধানীদের কারণে কখনও কখনও কিছু পণ্যের দাম বাড়ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিকে নামানোর জন্য কাজ করছি। সারা বিশ্বে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি। সেই সাথে বাজার কন্ট্রোলের জন্যও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।‘

তিনি বলেন, ‘বাজার কন্ট্রোলে সবসময় শতভাগ সফল হচ্ছি তা বলছি না, তবে চেষ্টা অব্যাহত থাকে।‘

টিপু মুনশি বলেন, ‘কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে শীঘ্রই দাম কমে যাবে। ঈদ ও বৃষ্টির কারণে পরিবহনের একটু সমস্যা হয়েছে যেটাকে কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী সুযোগ নিয়েছিল, দু–একদিনের মধ্যে দাম কমে আসবে। এই সুযোগ সন্ধানীরা সবসময় এই সুযোগ টা নেয়। তবে আমদানী করায় কাঁচা মরিচের দাম কমে আসবে।‘

পরে মন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী এবং জেলা, মহানগর ও স্থানীয় আওয়ামী লীগ নেত্রীরা।

পরে বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

বাবলুর রহমান বারী/আফ/দীপ্ত নিউজ