শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
জাতীয়

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড হয়েছে। গত সোমবার (২৭ জুন) রাত ১২টা থেকে মঙ্গলবার (২৮ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

বুধবার (২৮ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বছরের ৭ জুলাই সর্বোচ্চ ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছিল। ওই সময় সেতু পারাপার হয়েছিল ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পারাপার হওয়া যানবাহনের মধ্যে শুধু মোটরসাইকেল পারাপার হয়েছে ১৪ হাজার ১২৩টি। এতে উত্তরবঙ্গের দিকে বেশি পরিবহন সেতু পার হয়েছে।

টোল প্লাজা সূত্র জানিয়েছে, ২৪ ঘণ্টায় পূর্ব প্রান্ত টাঙ্গাইলের দিক থেকে উত্তরবঙ্গের দিকে ৩৬ হাজার ৪৯১টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৭৫০ টাকা। এছাড়া পশ্চিম প্রান্ত (সিরাজগঞ্জ প্রান্ত) থেকে সেতু পার হয়েছে ১৮ হাজার ৯৯৭টি যানবাহন। এতে টোল আদায়ের পরিমাণ ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।

সুমন খান/মাসউদ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।