দীপ্ত নিউজ
ক্রিকেট

বিশ্বকাপে খেলার দৌড় থেকে ছিটকে গেল আয়ারল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্বকাপে খেলার দৌড় থেকে ছিটকে গেল আয়ারল্যান্ড

 

 

 

বাছাইপর্বের নিজেদের তৃতীয় ম্যাচে করুনারত্নের সেঞ্চুরি আর সাদিরা সামরাউইক্রিমার ৮২ রানে ভর করে আয়ারল্যান্ডের সামনে ৩২৫ রানের পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা। কিন্তু এই ম্যাচেও দুর্ভাগ্যকে পিছু ছাড়াতে ব্যর্থ হয় আইরিশরা। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকেই বিদায় নিল আয়ারল্যান্ড।

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১০ দল। ওয়ানডে সুপার লিগে পয়েন্টের ভিত্তিতে ইতোমধ্যে ৮ দল জায়গা নিশ্চিত করে ফেলেছে। বাকি থাকা দুই স্পটের জন্য জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে লড়ছে আরও দশ দল। যেখানে গ্রুপপর্ব পেরিয়ে সুপার সিক্সে খেলবে সেরা ছয় দল। সেখান থেকে পরে সেরা দুই দল জায়গা পাবে মূল বিশ্বকাপে।

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ টিকিটের দৌড়ে টিকেছিল আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। কঠিন সমীকরণ আর কিছুটা ভাগ্যের কাছে হেরে ছিটকে যায় আইরিশরা। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ক্রিকেট খেলা অ্যান্ড্রু বালবার্নির দলকে বিশ্বকাপ বাছাইয়ে ফেবারিট হিসেবেই ভাবা হচ্ছিল।

তবে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বে প্রত্যাশিত ফলাফল আনতে পারেনি আয়ারল্যান্ড। গ্রুপপর্বে তিন ম্যাচের তিনটিতেই হেরে বাদ পড়ে গেছে অ্যান্ড্রু ব্যালবার্নির দল।

 

 

আল / দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।