শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ: মালদ্বীপকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
সাফ চ্যাম্পিয়নশিপ: মালদ্বীপকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

 

সাফ চ্যাম্পিয়নশিপে বাঁচা মরার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টিকে থাকতে হলে জিততেই হবে, হারলে বিদায়। এমন পরিসংখ্যানের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে জামাল ভূঁইয়ার দল। তবে শেষ পর্যন্ত ৩–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ–মালদ্বীপ। ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণ রেখে মুহুর্মুহু আক্রমণ শানায় বাংলাদেশ। তবে খেলার ধারার বিপরীতে ১৮ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ।

পিছিয়ে পড়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়েরা। একের পর এক আক্রমণ শানাতে থাকে মালদ্বীপের ডি বক্সের মধ্যে। গোছালো আক্রমণ থেকে ৪২তম মিনিটে রাকিবের গোলে সমতায় ফিরে বাংলাদেশ। এরপর আর কোনও গোল না হওয়াই ১–১ গোলের ড্র নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরও ম্যাচের লাগাম বাংলাদেশের। ৬৭ তম মিনিটে তারিক কাজীর গোলে লিড নেয় বাংলাদেশ। মালদ্বীপ পিছিয়ে পড়লেও সমতা আনার মতো সুযোগ তৈরি করতে পারেনি। উল্টো ৯০ তম মিনিটে কফিনের শেষ পেরেক ঠুকে দিয়ে ৩–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ার দল।

 

 

 

আল /দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।