শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান

 

 

চট্টগ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ আইপি টিভি ও অনলাইন চ্যানেল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

রবিবার (২৫ জুন) দুপুরে নগরীর ওয়াসা মোড়ে চট্টগ্রামের ভাষার চ্যানেল হিসেবে পরিচিত সি প্লাস টিভির অফিস থেকে এই অভিযান শুরু করা হয়। এরপর সি ভিশনসহ আরো কয়েকটি চ্যানেলের অফিসে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসান মুরাদ জানান, এসব অনলাইন চ্যানেলগুলো দির্ঘদিন ধরে অবৈধভাবে আইন কানুনের তোয়াক্কা না করে সংবাদ ও বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করে আসছিলো।

তথ্যমন্ত্রনালয় থেকে একাধিকবার প্রজ্ঞাপন জারী করে তাদের অবৈধ কার্যক্রম বন্ধের আহবান জানালেও তারা এসব নির্দেশনা মানেনি। ফলে আজ চুড়ান্তভাবে অভিযান চালিয়ে যন্ত্রাংশ জব্দ করার পাশাপাশি অফিস সিলগালা করাসহ অবৈধ এসব চ্যানেলগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে ।

 

 

রুনা আনসারী / আল /দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।