শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে তরুণ সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে তরুণ সমাবেশ অনুষ্ঠিত
মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সমাবেশ

মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জুন) বিকেলে পার্টিসিপেটি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক, ক্লিন, বন্ধুসভা ও বিডব্লিওজিইডি’র উদ্যোগে তরুনদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ, ২০৪১ সালের মধ্যে ৫০ ও ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের অঙ্গীকার বাস্তবায়ন করবে।

নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মুজিব স্কয়ারে আয়োজিত এই সমাবেশে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের সাথে সাথে পরিকল্পনার সাথে সাংঘর্ষিক ‘সমন্বিত বিদুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা’ বাতিলের দাবিও জানানো হয়।

সমাবেশে মূল বক্তব্য শেষে তরুণরা একটি র‌্যালি আয়োজন করে, যা জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে নোয়াখালী মুক্তমঞ্চে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী বন্ধুসভার সভাপতি মাছুম বিল্লাহ, সাধারণ সম্পাদক আসিফ আহমেদ, যুগ্ম–সাধারণ সম্পাদক জানিসা আফরোজ, আবু তাহের প্রমুখ।

এ.এস.এম.নাসিম/এসএ/দীপ্ত নিউজ