শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রসিক নির্বাচন: ১৫৫টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রসিক নির্বাচন: ১৫৫টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

 

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ১৫৫টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার (২০ জুন) নগরীর নিউ ডিগ্রী কলেজ থেকে বেলা ১১টায় এই কার্যক্রম শুরু হবে। প্রিজাইডিং কর্মকর্তা ও ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাবেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনে সকাল সাড়ে ৮ টায় নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ব্রিফিং করেন পুলিশ কমিশনার আনিসুর রহমান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা।

র‌্যাব–৫ এর অধিনায়ক সকাল ৯টায় র্যাব কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনের দিন নগরীতে টহল থাকবে তাদের।

নগরীতে টহল দিচ্ছে ২৫০ জন র‌্যাব ও বিজিবির ১০ প্লাটুন সদস্য। নির্বাচনের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৫১৪ জন পুলিশ, ১ হাজার ৮৬০ জন আনসার সদস্য। থাকবেন ৩০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন ৩ হাজার ৬‘শ ১৪ জন কর্মকর্তা। ভোট কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ১হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট ক্যামেরা। ইভিএম মেশিন থাকছে প্রায় ১ হাজার ৭ শ ৩০টি।পর্যবেক্ষক থাকবেন নির্বাচন কমিশনের ১০ জন।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নির্বাচনে ৭ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে ১৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ১৪৮টি। মেয়র পদে প্রার্থী ৪ জন। সাধারণ ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১১জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৪৬ জন। সাধারণ ওয়ার্ডের ১টিতে কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।

আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে।

 

ইউ. আদনান/ আল /দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।