শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাওলানা আব্দুর রশীদ তর্কবাগিশ উচ্চ বিদ্যালয়ে জাল জালিয়াতির মাধ্যমে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছে নিয়োগ বঞ্চিত প্রার্থী ও এলাকাবাসী।

রবিবার (১৮ জুন) সকাল ১১টায় উল্লাপাড়া উপজেলার পাটধারী বাজারে নিয়োগ বঞ্চিত প্রার্থী ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নিয়োগ বঞ্চিত প্রার্থী মনজুর আহমেদ জীবন, রাশিদুল ইসলাম, আরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

বক্তরা বলেন, উল্লাপাড়া উপজেলার মাওলানা আব্দুর রশীদ তর্কবাগিশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক ও সভাপতি মামুনুর রশিদ জাল জালিয়াতির মাধ্যমে চলতি বছরের ১৪ মে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ প্রদান করেন। গোপনে নিয়মনীতি অমান্য করে মোটা অংকের অর্থের বিনিময়ে প্রধান শিক্ষক ও সভাপতি তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিয়েছেন। নিয়োগ বঞ্চিত প্রার্থী শারীরিক প্রতিবন্ধি আরিফুল ইসলামকে নিয়োগ পরীক্ষার প্রবেশ পত্র দেয়া হয়নি।

এই নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগের দাবীতে প্রধানমন্ত্রীর কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জল হোসেন বলেন, এবিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

মাওলানা আব্দুর রশীদ তর্কবাগিশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মামুনুর রশিদ বলেন, সচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। পরীক্ষায় যিনি প্রথম হয়েছেন তাকেই নিয়োগ দেয়া হয়েছে। অর্থের বিনিময়ে নিয়োগ দেয়ার কথা সত্য নয়।

 

 

সিরাজুল ইসলাম/আল /দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।