শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ

আল আমিন
আল আমিন
প্রকাশ:
সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে, তা আজ রবিবার (১৮ জুন) জানা যাবে। ১৪৪৪ হিজরি সন অনুযায়ী আজ জিলকদ মাসের ২৯তম দিন। আর এদিন যদি জিলহজের চাঁদ ওঠে, তাহলে আগামী ২৮ জুন সৌদিতে ঈদ উদযাপিত হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট ইতোমধ্যে ১৪৪৪ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। খবর আল–আরাবিয়াহর।

ওই আহ্বানে দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন, ‘সুপ্রিম কোর্ট রাজতন্ত্রের সকল মুসলিমকে ১৪৪৪ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য— ২৯ জিলকদের সূর্যাস্তের প্রতি নজর রাখার জন্য অনুরোধ করছে।’

যদি কেউ চাঁদ দেখে থাকেন, তাহলে সংবাদটি দ্রুত সময়ের মধ্যে নিকটস্থ আদালতে বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার মাধ্যমে আদালতকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

জিলহজ মাসের চাঁদ ওঠার উপর নির্ভর করেই ঈদুল আযহার তারিখ নির্ধারণ করা হবে। ধর্মীয় নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পশু কোরবানির মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদুল আযহা উদযাপন করে থাকেন।

ঈদুল আজহা মুসলিমদের অন্যতম বড় উৎসব। এদিন একসঙ্গে নামাজ আদায়, দান–সদকা এবং পশু কোরবানি করে থাকেন তারা।

 

আল /দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।