শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুমিল্লায় অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে শুক্রবার (১৬ জুন) বিকেলে সানজিদা আক্তার শারমিন (২৩) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মেয়ের পরিবারের দাবি হত্যা, ছেলের পরিবারের দাবি আত্মহত্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার রামরায় গ্রামের মীর হোসেন মিলনের মেয়ে সানজিদা আক্তার শারমিন ও ছাতিয়ানী গ্রামের হাজী মোসলেম উদ্দিনের ছেলে আহসান হাবিব প্রেমের সূত্র ধরে ৪ বছর আগে পালিয়ে বিয়ে করে। বিয়ের পর থেকে বিভিন্ন কারণে পারিবারিক কলহ লেগেই থাকতো।

স্বামী আহসান হাবিবের বড় ভাইয়ের স্ত্রী শিরিন বেগম দাবি করেন গতকাল শুক্রবার সকালে অন্তঃসত্ত্বা স্ত্রী সানজিদা আক্তার শারমিনকে নিয়ে চৌদ্দগ্রামে ডাক্তার দেখাতে যায় স্বামী আহসান হাবিব।

সেখান থেকে বাড়িতে আসার পথে আবারও দুজনের মধ্যে পারিবারিক কারণে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিহত সানজিদা আক্তার শারমিন রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে স্বামী আহসান হাবিব পলাতক রয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, ঘটনার পর পরই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

শাকিল মোল্লা/এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।