দীপ্ত নিউজ
চাকরি

বেসরকারি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি, বেতন ৪০ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বেসরকারি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি, বেতন ৪০ হাজার
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উরি ব্যাংক। দক্ষিণ কোরিয়াভিত্তিক এই ব্যাংকটি তাদের বাংলাদেশ শাখায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : অফিসার গ্রেড–২।

পদের সংখ্যা : নির্ধারিত না।

আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস করতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ২৫–৩০ বছরের মধ্যে হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে।

তবে কোরিয়ান ভাষায় পারদর্শী হলে অগ্রাধিকার দেয়া হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৪০ হাজার টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেয়া হবে।

আবেদনের শেষ তারিখ : ২২ জুন, ২০২৩

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

 

আফ/দীপ্ত নিউজ