শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় সড়ক অবরোধ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় সড়ক অবরোধ
সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা

নোয়াখালীতে বাসায় ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। বুধবার (১৪ জুন) বিকেল ৪টা থেকে শুরু হয় এ বিক্ষোভ কর্মসূচি ।

বিক্ষোভে প্রায় ১ হাজার স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

কর্মসূচিতে স্থানীয়রা নূর নাহার বেগম ও তার এসএসসী ফল প্রার্থী মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীর হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বুধবার (১৪ জুন) সকাল ১১ টার দিকে নোয়াখালীর মাইজদীর গুপ্তাংক বারলিংটন এলাকায় বাসায় ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আলতাফ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোর্তাহীন বিল্লাহ জানান, আটককৃত আলতাফ হোসেনকে সকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু সে খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে নি।

এ.এস.এম.নাসিম/এসএ/দীপ্ত নিউজ