শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নীলফামারীর ডোমারে মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগে বাবা ফারুক হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার (১৩জুন) সকালে ওই কিশোরীর মা বাদী হয়ে ডোমার থানায় মামলা করেন।

সোমবার (১২জুন) রাত ১১টার দিকে উপজেলার কেতকিবাড়ি কাজীরহাট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেফতার ফারুক হোসেন ওই এলাকার মৃত নেন্দো মামুদের ছেলে। তিনি পেশায় রিকশা চালক।

পুলিশসূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ বিকেলে সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে একা পেয়ে জোর করে ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করেন বাবা ফারুক হোসেন।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মেয়েটির মা সকালে মামলা করলে খবর পেয়ে অভিযুক্ত বাবাকে আটক করা হয়। দুপুরে অভিযুক্ত ফারুককে আদালতে সোর্পদ করা হয়েছে। আর মেয়েটির শারিরীক পরীক্ষার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ইয়াছিন মোহাম্মদ সিথুন/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।