শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তারাকান্দা উপজেলায় পুনরায় চেয়ারম্যান ফজলুল হক

আল আমিন
আল আমিন
তারাকান্দা উপজেলায় পুনরায় চেয়ারম্যান ফজলুল হক
নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. ফজলুল হক।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে আবারও চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. ফজলুল হক।

সোমবার (১২ জুন) রাত ১১ টার দিকে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. ফজলুল হক পেয়েছেন ২৬ হাজার ৭৬৮ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (সতন্ত্র) ঘোড়া প্রতীক নিয়ে মোহাম্মদ নুরুজ্জামান সরকার বকুল পেয়েছেন ২২ হাজার ৯৬৯ ভোট।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মোঃ আবু হুরায়রা তালুকদার (চশমা) ২৩ হাজার ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী শামীম টিউবওয়েল প্রতীকে ১৫ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা আক্তার কাকন পদ্মফুল প্রতীকে ২৯ হাজার ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসনা বেগম বেবী (কলস) ২৩ হাজার ৫৬৮ ভোট পেয়েছেন।

উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪ জন। কেন্দ্র সংখ্যা ১০৪ টি। সকাল ৮ টা থেকে ইভিএম‘এ ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। মোট ভোট পড়েছে ২০.৭১ শতাংশ।

 

মাহমুদুল হাসান মিলন/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।