দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

লাশ উদ্ধারের ১২ ঘন্টার মধ্যে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
লাশ উদ্ধারের ১২ ঘন্টার মধ্যে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

লাশ উদ্ধারের মাত্র ১২ ঘন্টার ব্যবধানে মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে আবাসিক হোটেল এজাজে অটোবাইক চালক আব্দুর রহমান হত্যা মামলার আসামি পল্লব কুমার বিশ্বাস ও রাজু শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ জুন) ভোরের দিকে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার গোপালপুর থেকে রাজু শেখ ও কানারাইল গ্রাম থেকে বিপ্লব কুমার বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

বিপ্লব কুমার বিশ্বাস ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বুদরাজপুর গ্রামের দিনুবন্ধু বিশ্বাসের ছেলে ও রাজু শেখ একই উপজেলার গোপালপুর গ্রামের মজদেত আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আজমল হোসেনের নেতৃত্বে ডিবি’র ওসি সাইফুল ইসলামসহ পুলিশ এবং ডিবির সদস্যরা সোমবার ভোরের দিকে কালীগঞ্জ উপজেলার বুদরাজপুর গ্রামের দিনুবন্ধু বিশ্বাসের ছেলে পল্লব কুমার বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। এ সময় পল্লব বিশ্বাসকে আটক করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী রাজু শেখের শ্বশুরবাড়ি কানারাইল গ্রাম থেকে রাজু শেখকে গ্রেফতার করে এবং সেখান থেকে নিহত আব্দুর রহমানের অটোবাইক ও মোবাইল উদ্ধার করে পুলিশ।

অটোবাইক ছিনতাই উদ্দেশ্যে মূলত আব্দুর রহমানকে খুন করা হয় বলে জানা গেছে।

 

আফ/দীপ্ত নিউজ