শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

হাতিয়ায় কারেন্টজাল ও জাটকা সহ ৮ জেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাতিয়ায় কারেন্টজাল ও জাটকা সহ ৮ জেলে আটক
আটককৃত ৮ জেলে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক করেছে নৌ–পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার মিটার অবৈধ কারেন্টজাল, ২০ কেজি জাটকা ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

শুক্রবার (৯ জুন) সকালে আটককৃতদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে মামলা দায়ের করে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলা বাজার এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, ভোলার সদর উপজেলার রাজাপুর গ্রামের আবদুল খালেকের ছেলে নাজি উদ্দিন মাঝি (৩৩), মেদুয়া গ্রামের আবদুল বারেক মাতাব্বরের ছেলে আমির হোসেন (৩০), একই গ্রামের দুলাল উদ্দিনের ছেলে আজাদ (২০), আবু সাইদের ছেলে হিরণ (২২), কবির বেপারীর ছেলে কামাল (৩৩), আজিজ সর্দারের ছেলে আমজাদ হোসেন (৩২), আরব আলী মাঝির ছেলে জাহাঙ্গীর (৩৩) ও আবদুল জব্বার বেপারীর ছেলে আবুল কাশেম (৪৫)।

পুলিশ জানায়, জাটকা ইলিশ নিধনকারী ও কারেন্টজাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় হাতিয়া নৌ–পুলিশ। অভিযানকালে গোপন সংবাদের ভিতিত্তে খবর পেয়ে বাংলা বাজার এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় নদীতে পাতানো আবস্থায় ৩ হাজার মিটার কারেন্টজাল ও একটি ট্রলার সহ ৮ জেলেকে আটক করা হয়। আটককৃত ট্রলার থেকে ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

নলচিরা নৌ–পুলিশের ইনচার্জ নাসির উদ্দিন জানান, জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। নদীতে কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

 

আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।