দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

রাঙামাটিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাঙামাটিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

সারাদেশে বিএনপি–জামাতের নৈরাজ্য-অরাজকতার প্রতিবাদে রাঙামাটিতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে শহরের ভেদভেদিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগ সহ–সভাপতি মো. রফিকুল মাওলা, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর প্রমুখ।

সমাবেশে দীপংকর তালুকদার বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিটি সেক্টরে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই বিএনপি–জামাত এবং স্বাধীনতা বিরোধীরা আবারো একত্রিত হয়ে দেশ বিরোধিতায় ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিএনপি–জামাতের সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানানো হয়।

তিনি আরও বলেন, ইউক্রেন–রাশিয়া যুদ্ধের কারনে জ্বালানীর দামের কারনে কিছুটা বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হচ্ছে। এটি নিয়ে বর্তমানে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। খুব দ্রুতই বিদ্যুতের এই সমস্যা সমাধান হবে। তাই সকলে ধৈর্য্য ধরার অনুরোধও জানানো হয়।

শান্তি সমাবেশের আগে শহরে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

মিশু দে/এমি/দীপ্ত নিউজ