শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

জামালপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আল আমিন
আল আমিন
প্রকাশ:
জামালপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
ছবি: সংগৃহীত

জামালপুর বকশীগঞ্জে মোতালেব মিয়া নামে একজনের বিরুদ্ধে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মোতালেবকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ জুন) এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মোতালেব মিয়া বকশীগঞ্জ ‍উপজেলার কামালপুর যদুরচর গ্রামের মিয়ের উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর পড়ুয়া এক শিক্ষার্থী বিদ্যালয়ে যায়। পরে বিদ্যালয় বন্ধ দেখে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। পথে যদুরচর এলাকায় মোতালেব হোসেন(৫৫) নামে ব্যক্তি তাকে মুখ চেপে ধরে পাশের নিয়ে ধর্ষণ করে। পরে ওই অবুঝ শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। দুদিন পর ঘটনা জানাজানি হলে স্থানীয়‘রা ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে ধর্ষকের বিচার দাবি করে।

কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি জানান, বুধবার (৬ জুন) বিকালে আমার কাছে আসলে আমি এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের সাথে যোগাযোগ করি।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান বুধবার সন্ধ্যায় মুঠোফোনে বিষয়টি আমাকে জানানো হয়। খবর শোনে ভিকটিমের বাড়িতে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে।

 

তানভীর আহমেদ হীরা/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।