দীপ্ত নিউজ
সারাদেশ

নলছিটিতে দুই ড্রেজার ব্যবসায়ীকে ৭লক্ষ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নলছিটিতে দুই ড্রেজার ব্যবসায়ীকে ৭লক্ষ টাকা জরিমানা

 

ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় সুগন্ধা নদীতে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন এর অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ২ টি পৃথক মামলায় নাসির হাওলাদার(৪৭) কে ৫লক্ষ টাকা এবং রিমন ডাকুয়া (২০) কে ২লক্ষ টাকা সহ মোট ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়। এ সময় নলছিটি থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে। অবৈধ বালু উত্তোলন থেকে সবাইকে বিরত থাকার আহবান জানান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়।

 

 

খালিদ/ আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।