রাজশাহীর তানোরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করলেন মো. বিল্লাল হোসেন। সোমবার (৫ জুন) তানোর উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এর আগে, গত রবিবার রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমদের কাছে যোগদানপত্র দাখিল করেন ৩৫তম বিসিএস (প্রশাসন)-এর এই কর্মকর্তা।
মো. বিল্লাল হোসেন তানোরে যোগদানের আগে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। তার নিজ জেলা ঝিনাইদহ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
এছাড়াও, তিনি যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে অভিবাসন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
আল/দীপ্ত সংবাদ