শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পটুয়াখালীতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পটুয়াখালীতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

‘টেকসই দুগ্ধ শিল্প সুস্থ্য মানুষ সবুজ পৃথিবী‘ স্লোগান নিয়ে পটুয়াখালীতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) বেলা ১১ টায় সার্কিট হাউস থেকে এক বর্নাঢ্য র‍্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রণী সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জিব কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুল রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মঈনুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা খাইরুল ইসলাম মল্লিক, জেলা ডেইরী ফার্ম অ্যাসেশিয়েশনের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ প্রমুখ।

র‍্যালী ও আলোচনা সভায় জেলার সকল উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তারা, জেলার সকল খামারীরা উপস্থিত ছিলেন।

এসময় পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রাণী সম্পদের বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।

 

মো.ইমরান/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।