মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

রঙ ও কুড়া মিশ্রণে ভেজাল মসলা তৈরী, আটক ১

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাসায়নিক রঙ ও কুড়া মিশ্রিত অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মসলা তৈরী করা ব্যবসায়ী ফারুক খান বাদল (২২) কে আটক করেছে র‌্যাবশুক্রবার (২৬ মে) দুপুরে বিপুল পরিমাণ ভেজাল মসলা সহ তাকে আটক করা হয়

তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী গ্রামের কামাল মিয়ার ছেলে।

র‌্যাব, ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কতিপয় ব্যক্তি ফেনীর তাকিয়া রোডের মেসার্স বাদল এর মসলা ভাঙ্গানো মিলের ভিতর ভেজাল মশলা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও প্রস্তুত করছে। র‌্যাব ফেনী ক্যাম্পের একটি দল ওইস্থানে পৌঁছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ফারুক খান বাদলকে আটক করে।

তাকে জিজ্ঞাসাবাদ ও মশলা মিল ঘরের ভেতর তল্লাশী করে ১৮টি প্লাস্টিকের বস্তায় ভেজাল রং মিশ্রিত হলুদ মরিচের গুড়া মোট ৭৬০ কেজি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জানায়, সে দীর্ঘদিন যাবৎ অসদুপায় অবলম্বন করে বিভিন্ন মশলাসহ হলুদ মরিচের গুঁড়ার সাথে বিভিন্ন রং ও রাসায়নিক পদার্থ মিশ্রণ করে ভেজাল মশলা তৈরী করে পরবর্তীতে এই সব ভেজাল পন্য ফেনী জেলার বিভিন্ন বাজার ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রয় করে আসছে।

ফেনীস্থ র‍্যাবের কোম্পানী অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More