শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
রাজনীতি

জীবন দিয়ে হলেও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করবে বিএনপি: দুদু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
জীবন দিয়ে হলেও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করবে বিএনপি: দুদু

গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরায় জনসমাবেশ করেছে বিএনপি। শুক্রবার (২৬ মে) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা এলাকায় নিরিবিলি কমিউনিটি স্টোরে এই জনসভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ কাজী আলাউদ্দিন ও বরেণ্য চিকিৎসক ডা. শহীদুল আলম।

এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, সদস্য সচিব আব্দুল আলীম, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ও মৃণাল কান্তি রায়।

শামসুজ্জামান দুদু বলেন,’আওয়ামী লীগ সরকার অনেক জীবন কেড়ে নিয়েছে। আমরাও জীবন দিতে প্রস্তুত। কিন্তু তার বদলে এ সরকারের পতন চাই। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।’

এ ছাড়া বিএনপি নেতা কর্মীদের হয়রানিমূলক গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এর বিরুদ্ধে জনগনকে সাথে নিয়ে সংঘবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

সমাবেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠণের ৫ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 

রঘুনাথ খাঁ/এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।