শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাগরপুরে হাজী মকবুল হোসেনের ৩য় মৃত্যুবাষিকী পালিত

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নাগরপুরে হাজী মকবুল হোসেনের ৩য় মৃত্যুবাষিকী পালিত

কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি ও সি. আই. পি, সাবেক সংসদ সদস্য, আমৃত্যু বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মকবুল হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকী টাঙ্গাইলের নাগরপুরে পালিত হয়েছে।

বুধবার (২৪ মে) সকালে উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বারব আল–মামুন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. ফারুক হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, উপজেলা আওয়ামীলীগের সহ–সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মো. উজ্জল মোল্লা, তথ্য গবেষনা সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ– সভপতি বাবুল হোসেন সাগর, যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান রয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়া প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আল/দীপ্ত সংবাদ