শিরোনাম
ডিসেম্বরে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার, উদ্বোধন না করে ভেঙে ফেলার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাংবাদিকতার মানোন্নয়নে বাংলাদেশ প্রেস কাউন্সিলের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাংবাদিকতার মানোন্নয়নে বাংলাদেশ প্রেস কাউন্সিলের মতবিনিময় সভা

সংবাদপত্র–সাংবাদিকতার মান সংরক্ষণে নীতিমালা বাস্তবায়ন এবং আচরণবিধি প্রতিপালনে নরসিংদীতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। মঙ্গলবার (২৩ মে) সকালে নরসিংদী সার্কিট হাউজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিকতার মান সংরক্ষণে নীতি–নৈতিকতা এবং আচরণবিধি প্রতিপালনে মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রেস কাউন্সিলের সদস্য এমজি কিবরিয়া চৌধুরী।

এসময় নরসিংদীর তথ্য অফিসার শামীমা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম সোহাগসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

মো. সেলিম মিয়া/এমি/দীপ্ত নিউজ