শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সোনারগাঁয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সোনারগাঁয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ মে) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হলেন: গুরুদাসপুর থানার শ্রীপুর গ্রামের জিয়াউর রহমান ওরফে জিয়ার ছেলে মো. রাকিবুল ইসলাম ওরফে রাকিব।

সোনারগাঁ থানার উপ–পরিদর্শক মো. ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ–অঞ্চল) শেখ মো. বিল্লাল হোসেনের দেওয়া তথ্যে ইয়াবার একটি চালান নিয়ে একটি মাদকচক্র কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ আসছে। এমন সংবাদে থানার ওসি মাহাবুল আলম নিজে ফোর্স নিয়ে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজার সামনে পুলিশ চেক বসিয়ে গাড়িতে তল্লাশি চালান।

এ সময় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তার পুলিশি অভিযান অব্যাহত আছে।

 

গৌতম সাহা/এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।