শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাগেরহাটে বৃহত্তর খুলনার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাগেরহাটে বৃহত্তর খুলনার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন

বাগেরহাটে বৃহত্তর খুলনার ইতিহাস নাম মৌলিক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (২১ মে) বিকেলে বাগেরহাট শহরের এসিলাহা মিলনায়তনে গ্রন্থের লেখক বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক মোহাম্মদ রেজওয়ানউল হক এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাগেরহাট–২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, ইতিহাসবিদ অধ্যক্ষ মাজহারুল মান্নান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর আহমেদ, অধ্যাপক বুলবুল কবিরসহ জেলার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন শেষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে বিনামূল্যে “বৃহত্তর খুলনার ইতিহাস” বইটি প্রদান করা হয়। বৃহত্তর খুলনার ইতিহাস নামক এই গ্রন্থে ১৮টি অধ্যায় এবং ৮৪৮টি পৃষ্ঠা রয়েছে।

আল/দীপ্ত সংবাদ