শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

২৩ লাখ টাকার ভারতীয় কাপড় ও ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
২৩ লাখ টাকার ভারতীয় কাপড় ও ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

ফেনীর পরশুরামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও ট্যাবলেটসহ আবদুর রহমান সজিব (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২০ মে) রাতে পরশুরাম পৌর শহরের থানা মসজিদ রোড থেকে ভারতীয় পন্য জব্দের পাশাপাশি মালামাল বহনকৃত পিকআপটি জব্দ করা হয়।

গ্রেপ্তার সজিব ফেনীর পরশুরাম এলাকার খন্দকিয়া গ্রামের নুরুল আলমের ছেলে।

র‍্যাব–৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম পৌর শহরে অভিযান চালায় র‍্যাব সদস্যরা। এসময় মসজিদ রোড এলাকায় একটি পিকআপ ভর্তি ১৫টি বস্তা ভারতীয় পন্য উদ্ধার করা হয়। পরে ওই বস্তার ভেতর থেকে চোরাই পথে আসা ভারতীয় লেহেঙ্গা ৭২ পিস, থ্রি–পিস ৪০২ পিস, শাড়ি ১৪৫ পিস, ক্যাপুসল ১৯০ কোটা পাওয়া যায়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২৩ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

র‍্যাব–৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাদেকুল ইসলাম বলেন, উদ্ধার করা মালামালসহ গ্রেপ্তার যুবককে পরশুরাম থানায় সোপর্দ করা হয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, র‍্যাবের অভিযানে ভারতীয় বস্ত্র ও ট্যাবলেটসহ আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

এফএম/দীপ্ত নিউজ