শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বর্তমানে আওয়ামী লীগের মত ভয়ে আর কেউ নাই: আমির খসরু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বর্তমানে আওয়ামী লীগের মত ভয়ে আর কেউ নাই: আমির খসরু

আবারও কিভাবে ভোটচুরি করে ক্ষমতায় আসা যায় দেশে–বিদেশে সেই ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগ। সেজন্য প্রতিটি মুহুর্তে বিএনপি নেতকর্মীদের গুম, খুন, হামলা–মামলা চালিয়ে যাচ্ছে। এসব করার কারণ আগামী নির্বাচনে যাতে কেউ ভোট চুরিতে বাঁধা সৃষ্টি করতে না পারে।

১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শনিবার ( ২০ মে ) বিকেলে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত শহরের উজির আলী স্কুল মাঠে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরি।

প্রধান অতিথি আরও বলেন, ভোট চুরি প্রকল্প বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করে যাচ্ছে। বর্তমানে আওয়ামী লীগের মতো ভয়ে এখন আর কেউ নাই। কারণ তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে। জনগণ থেকে সমর্থন হারিয়ে বিচ্ছিন্ন হয়ে সরকারি চাকরীজীবীদের উপর নির্ভর হয়ে গেছে। তারা আশা করছে আবারও সরকারি কর্মচারীরা ভোট চুরি করে ক্ষমতায় আনবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এবার চোর ধরতে হবে। চোর ধরার জন্য সবাইকে প্রস্তুত হতে হবে। চোর এবার পালাতে পারবে না। এজন্য আবোল–তাবোল বকছেন প্রধানমন্ত্রী। মাথা খারাপ হয়ে যাবে। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। এবার আর ভোট চুরি করে জনগণ পালাতে দিবে না।

আমির খসরু মাহমুদ চৌধুরী আইনশৃংলারক্ষা বাহিনীর প্রতি হুসিয়ারী উচ্চারণ করে বলেন, আপনাদের গতিবিধি সর্বক্ষন মনিটরিং করা হচ্ছে। আপনারা কে কি করছেন তার হিসাব নেওয়া হবে। তাই আপনারা গণতন্ত্রের স্বাধীনতার পক্ষে আসুন, বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে আসুন, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে আসুন। যদি না আসুন তবে রাজপথেই ফয়সালা হবে বাংলাদেশ কোন দিকে যাবে।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম.এ মজিদের সভাপতিত্বে জনসমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

শনিবার আমির খসরু মাহমুদ চৌধুরী ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে বিরাট এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উচ্চ আদালতের নির্দেশনা অবমাননা, গায়েবী মামলায় নির্বিচারে গনগ্রেফতার, মিথ্যা মামলা দিয়ে পুলিশ হয়রানী, দ্রব্যমুল্যের উর্ধ্বগতি, ভয়াবহ লোডসেডিং ও আওয়ামীলীগের সর্বগ্রাসী লুটপাটসহ ১০ দফা দাবী বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশের আগের রাতে বিএনপি নেতদাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে হয়রানী করা হয়। গ্রেফতার করা হয় ১৭জন নেতাকর্মীকে। তারপরও সমাবেশস্থল কানায় কানায় পরিপুর্ণ হয়ে যায়।

আল/দীপ্ত সংবাদ