শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

যশোরে তিনদিনে বিএনপি ১২০ নেতাকর্মী আটক, প্রতিবাদে সংবাদ সম্মেলন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
যশোরে তিনদিনে বিএনপি ১২০ নেতাকর্মী আটক, প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন

যশোরে বিএনপি নেতাকর্মীদের গণহারে আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৭, ১৮, ১৯ মে এ তিনদিনে ১২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আগামী ২৭ মে অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে কেন্দ্র করে গণহারে আটক চলেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে।

শনিবার (২০ মে) দুপুর সাড়ে ১২টায় জেলা বিএনপির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিএনপি ১০ দফা দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলন করছে। দেশের বিভিন্ন জেলায় দাবি আদায়ে সমাবেশ হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ মে যশোরে মহাসমাবেশ হবে। এ সমাবেশে দলের মহাসচিব উপস্থিত থাকবেন। এজন্য জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আবেদনও করা হয়েছে। সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা শুরু করার পর গত ১৭ মে থেকে গণহারে আটক শুরু করেছে পুলিশ।

তিনি আরও বলেন, গত তিনদিনে জেলা ও উপজেলা বিএনপির ১২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। অবিলম্বে এ আটক অভিযান বন্ধের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। পাশাপাশি জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সহযোগিতার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

জুবায়ের আহমেদ/আফ/দীপ্ত নিউজ