শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নিষেধাজ্ঞার প্রথম দিনে দেড় লাখ মিটার অবৈধ বেহুন্দী জাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিষেধাজ্ঞার প্রথম দিনে দেড় লাখ মিটার অবৈধ বেহুন্দী জাল জব্দ

পটুয়াখালীর কুয়াকাটায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞার প্রথম দিনে দেড় লাখ মিটার অবৈধ বেহুন্দী জাল জব্দ করেছে নৌ–পুলিশ। শনিবার (২০ মে) সকালে লেম্বুর বন সংলগ্ন সমুদ্র থেকে এসব জাল উদ্ধার করা হয়।

তবে এসময় কোন অসাধু জেলেকে আটক করতে পারেনি পুলিশ। পরে এসব জাল মহিপুরের খাপড়াভঙ্গা নদীর তীরে বসে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের অবৈধ বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

কুয়াকাটা নৌ–পুলিশের অফিসার্স ইনচার্জ আখতার মোর্শেদ জানান, রাত বারোটা থেকেই সুমদ্রে অভিযান শুরু করে কুয়াকাটা নৌ–পুলিশ। পরে লেম্বুর বন সাগর মোহনা থেকে এসব জাল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অসাধু জেলেদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

মো.ইমরান/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।