শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যমুনায় অবৈধ বালু উত্তোলন রোধকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
যমুনায় অবৈধ বালু উত্তোলন রোধকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইলে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন রোধকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় ভূঞাপুর উপজেলার অর্জুনা এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মো: খায়রুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: ফারজানা ইয়াসমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে যমুনা নদীর চরে বাঁধ দিয়ে অবৈধভাবে ভেঁকু দিয়ে বালু উত্তোলন করায় চারটি বেকু জব্দ করা হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সুমন খান/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।