শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শক্তিশালী লেবানন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শক্তিশালী লেবানন

দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরে ‘বি‘ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গী নবাগত শক্তিশালী দল লেবানন।

ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয় সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরের ড্র। দুই অতিথি ও দক্ষিণ এশিয়ার ছয় দল মিলিয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দুই শীর্ষ দল লেবানন ও ভারতকে রাখা হয় এক পটে। ‘এ’ গ্রুপে ভারত ও ‘বি’ গ্রুপে শীর্ষ দল হিসেবে খেলবে লেবানন।

র‌্যাংকিং অনুযায়ী বাকি তিন পটের প্রথটিতে কুয়েত ও মালদ্বীপ, দ্বিতীয়টিতে নেপাল ও ভুটান এবং তৃতীয়টিতে বাংলাদেশ ও পাকিস্তানকে রাখা হয়। ‘এ’ গ্রুপে স্বাগতিক ভারতের সঙ্গে রয়েছে কুয়েত, নেপাল ও পাকিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলবে সেমিফাইনাল।

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপে সর্বশেষ সেমিফাইনাল খেলেছে ২০০৯ সালে। এরপর আর গ্রুপের গণ্ডি পার হতে পারেনি। বি গ্রুপে থাকা লেবানন টুর্নামেন্টের আট দলের মধ্যে সর্বোচ্চ র‌্যাংঙ্কিংধারী দল। মালদ্বীপ ও ভূটানকেও সাম্প্রতিক সময়ে হারানোর রেকর্ড নেই বাংলাদেশের।

আগামী ২১ জুন ভারতের ব্যাঙ্গালুরুতে শুরু হবে এবারের আসর। শেষ হবে ৪ জুলাই।

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।