দীপ্ত নিউজ
বাংলাদেশ

কালবৈশাখী ঝড়ে ১০ টি বসত ঘর বিধ্বস্ত, ক্ষতিগ্রস্থ অসংখ্য গাছপালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কালবৈশাখী ঝড়ে ১০ টি বসত ঘর বিধ্বস্ত, ক্ষতিগ্রস্থ অসংখ্য গাছপালা
বিধ্বস্ত বসত ঘর

পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ৪ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত ও ৬ টি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় বেশ কিছু গাছপালা উপড়ে পড়ে। ক্ষতিগ্রস্থ এসব পরিবারের সদস্যরা বসবাস করছে খোলা আকাশের নিচে।

সোমবার (১৫ মে) রাত নয়টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক কালবৈশাখী ঝড়ে বেড়িবাঁধের বাইরে বসবাসকারী সত্তার মোল্লার বসতঘর, নেছার ফকিরের বসতঘর, সোবহান মোল্লার বসতঘর ও শহীদ মোল্লার বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়।

এছাড়া, এসময় অন্তত আরও ৬ টি বসতর ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া জানান, ইতিমধ্যে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

মো.ইমরান/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।